টুডে ব্লগিং কমিউনিটি ব্লগের পোস্ট সম্পর্কিত নীতিমালাঃ-
- ১. সকল পোস্টের ভাষা অবশ্যই বাংলায় হতে হবে, ইংরেজি বা অন্য কোন ভাষায় পোস্ট করা যাবে না।
- ২. ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে পোস্ট করা যাবে না।
- ৩. অন্য কারো লেখা পোস্ট নিজের নামে প্রকাশ করা যাবে না।
- ৪. অন্য কারো পোস্ট প্রকাশ করতে হলে অবশ্যই লেখকের নাম উল্যেখ করতে হবে। অন্যথায়, আসল লেখক যদি উপযুক্ত প্রমান দিয়ে রিপোর্ট করে তাহলে আপনার পোস্টটি বাতিল করা হবে এবং আপনাকে নীতিমালা ভঙ্গকারী হিসেবে বিবেচনা করা হবে।
- ৫. অর্ধেক পোস্ট করে বাকি পোস্ট পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না।
- ৬. কোন স্ক্যাম, ফিশিং, এডাল্ট, অশালীন, অনৈতিক, অবৈধ, বেআইনি সাইটের লিঙ্ক টুডে ব্লগিং সমর্থন করে না।
- ৭. যেকোনো সাইটের রেফারেল লিঙ্ক ব্যাবহার করা যাবে, কিন্তু টুডে ব্লগিং এর নীতিমালা বহির্ভূত কোন সাইট হওয়া যাবে না।
- ৮. শুধুমাত্র রেফারাল সংগ্রহ, নিজেস্ব দল গঠন অথবা কাজ করানোর উদ্দেশ্যে কোন প্রকার অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে পোস্ট করা যাবেনা।
- ৯. জনস্বার্থে নয় শুধু মাত্র ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে কোন বিজ্ঞাপন মূলক পোস্ট করা যাবে না।
- ১০. ব্যাবসায়িক উদ্দেশ্যে নিজের যোগাযোগের ঠিকানা দেয়া যাবে না।
- ১১. ডলার কেনা-বেচা ধরনের কোন পোস্ট করা যাবে না।
- ১২. শুধুমাত্র জনস্বার্থে করা সেমিনার, সভা-সমাবেশ এর প্রচারনা মূলক পোস্ট করা যাবে।
- ১৩. প্রচারণার উদ্দেশ্যে কোন সাইটের বিজ্ঞাপন মূলক পোস্ট প্রকাশ করা যাবে না। ব্লগের প্রচারণার জন্য ব্লগার প্রোফাইলে ওয়েবসাইটের লিঙ্ক, ফেসবুক লিঙ্ক দিতে হবে। অথবা সাইটটির এইচটিএমএল বিজ্ঞাপন তৈরি করে প্রোফাইলে যুক্ত করতে হবে।
- ১৪. অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না।
- ১৫. ধর্ম, ধর্মগ্রন্থের বাণী ও সামাজিক প্রক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে পোস্ট করা যাবে না বা এধরনের লেখা, পোস্টে থাকা যাবে না।
- ১৬. অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ বা বাক্য পোস্টে ব্যবহার করা যাবে না।
টুডে ব্লগিং কমিউনিটি ব্লগের কোন বাগ, অভিযোগ, ভুল, অনুরোধ সম্পর্কিত বিষয় নিয়ে পোস্ট না করে টুডে ব্লগিং কন্ট্রোল প্যানেলে (cp@todayblogging.com) জানানোর জন্য অনুরোধ করা হল।
পোস্টের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব টুডে ব্লগিং বহন করবে না। কোন পোস্ট যদি রাস্ট্রবিরোধী বা কোনভাবে আইন পরিপন্থী হয়, তাহলে সকল দায় লেখকের উপরেই বরতাবে।
টুডে ব্লগিং কমিউনিটি ব্লগের মন্তব্য সম্পর্কিত নীতিমালাঃ-
- ১৭. লেখককে কোন অবস্থাতেই গালিগালাজ করা যাবে না।
- ১৮. পোস্ট বহির্ভূত কোন বিষয় নিয়ে আলোচনা করা যাবে না।
- ১৯. প্রচারনার উদ্দেশ্যে কোন সাইটের লিঙ্ক দেয়া যাবে না।
- ২০. সরকার, জাতি-গোষ্ঠী, ধর্ম কে কটাক্ষ করে কোন মন্তব্য করা যাবে না।
টুডে ব্লগিং কমিউনিটি ব্লগের ব্লগার বিজ্ঞাপন সম্পর্কিত নীতিমালাঃ-
- ২১. কোন অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি, তথ্য বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করা যাবে না।
- ২২. সরকার, জাতি-গোষ্ঠী, ধর্ম কে কটাক্ষ করে কোন বিজ্ঞাপন দেয়া যাবে না।
- ২৩. টুডে ব্লগিং নীতিমালা বহির্ভূত কোন সাইটের লিঙ্ক বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করা যাবে না।
- ২৪. কোন রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না।
- ২৫. পপ-আপ লিঙ্ক বা পপ-আপ ব্যানার যুক্ত বিজ্ঞাপন দেয়া যাবে না।
- ২৬. বিজ্ঞাপনে কোন রিডাইরেক্ট লিঙ্ক দেয়া যাবে না।
টুডে ব্লগিং ব্লগারের যেকোনো বিজ্ঞাপন মুছে ফেলার ক্ষমতা বহন করে।
টুডে ব্লগিং কমিউনিটি ব্লগের নীতিমালা ভঙ্গকারী ব্লগার অথবা মন্তব্যকারীকে টুডে ব্লগিং কন্ট্রোল-প্যানেল স্থায়ি অথবা সাময়িক বরখাস্থ করার ক্ষমতা বহন করে।
বিঃদ্রঃ টুডে ব্লগিং কমিউনিটি ব্লগের নীতিমালা সম্পর্কিত কোন অভিযোগ, ভুল, সংশোধন, অনুরোধ ইত্যাদি…. সম্পর্কিত কোন প্রয়োজন হলে টুডে ব্লগিং কন্ট্রোল প্যানেলে (cp@todayblogging.com) জানান।



